© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

শেয়ার করুন:
উজিরপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রতীকী ছবি

own-reporter-barisal
০৫:৪৭ পিএম | ০৯ ডিসেম্বর, ২০১৯

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুলপাইন এলাকায় উজিরপুর-ধামুরা সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার কর্মকর্তার নাম আবু জাফর। আবু জাফরের বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখার ব্যবস্থাপক। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী আবু জাফর জানান, তিনি মুলপাইন এলাকার দুটি কেন্দ্র থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে উজিরপুর উপজেলা শহরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা ৩ দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে প্রায় ৭৫ হাজার টাকা ছিল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন