© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফতুল্লায় বাসা থেকে শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন:
ফতুল্লায় বাসা থেকে শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

own-reporter-narayanganj
০৬:০৬ পিএম | ০৯ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে এক শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেবেকা অধিকারিনী (৩২)। সোমবার দুপুরে ভূইগড়ে রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে এক শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেবেকা অধিকারিনী (৩২)।

সোমবার দুপুরে ভূইগড়ে রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রেবেকা অধিকারিনী কুনচুঙ্গা নামের একটি বায়িং হাউসের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শ্রীলঙ্কান ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন