© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আড়াইহাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

শেয়ার করুন:
আড়াইহাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

প্রতীকী ছবি

own-reporter-narayanganj
০১:৪২ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পুরিন্দা শিমূলতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার পুরিন্দা শিমূলতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (৪০) ও তার ছেলে আসিফ (৪)। নিহত দুইজন ওই বাসেরই যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোজাফফর হোসেন জানান, রাতে দু’টি বাস প্রতিযোগিতা করে একটি আরেকটিকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এই সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ায়। পরে সেখান থেকে পড়ে গিয়ে একই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে তারা মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন