সিলেটে অস্ত্রসহ আট মামলার আসামি গ্রেপ্তার
০৫:০১ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৯
সিলেটের ওসমানীনগরে আব্দুস শহীদ নামে এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়ালাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেটের ওসমানীনগরে আব্দুস শহীদ নামে এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়ালাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহীদ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাক্ষণগ্রামের আব্দুল আজিজের ছেলে।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ির পাশ থেকে পলিথিনে মোড়ানো এক রাউন্ডগুলিসহ একটি পাইপগান উদ্ধার করা হয়।
শহীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। এর আগে তার বিরুদ্ধে ছয়টি ডাকাতিসহ আটটি মামলা রয়েছে বলে জানান ওসি।
টাইমস/এএইচ/এইচইউ