© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত  

শেয়ার করুন:
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত   

প্রতীকী ছবি

own-reporter-rajshahi
০৬:৩২ পিএম | ১২ ডিসেম্বর, ২০১৯

রাজশাহীতে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরীর কাটাখালী এলাকার ‘বাংলা ট্র্যাক ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়ার আবদুল ওয়াহাবের ছেলে পাপলু হোসেন (৩২) ও একই এলাকার কালুর ছেলে আবদুল হাদি।

কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, বাংলা ট্র্যাক ক্রিকেট প্রশিক্ষণ একাডেমির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং আহত অবস্থায় আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান ওসি।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন