© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোরহানউদ্দিনে ধানক্ষেতে মিলল প্রতিবন্ধীর গলাকাটা লাশ

শেয়ার করুন:
বোরহানউদ্দিনে ধানক্ষেতে মিলল প্রতিবন্ধীর গলাকাটা লাশ

প্রতীকী ছবি

district-correspondent
০২:১৩ পিএম | ১৪ ডিসেম্বর, ২০১৯

ভোলার বোরহানউদ্দিনে একটি ধানক্ষেত থেকে এক মানসিক প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. নসু (৫০)। শনিবার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউলা শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভোলার বোরহানউদ্দিনে একটি ধানক্ষেত থেকে এক মানসিক প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. নসু (৫০)।

শনিবার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউলা শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নসু ভোলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, বেশ কিছু দিন আগে নিহত নসু তার নানার বাড়ি বেড়াতে আসেন। শনিবার সকালে স্থানীয়রা তার মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, নিহতের মরদেহ দেখে ধারণা করা হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন