© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ
own-reporter-narayanganj
০৭:৫০ পিএম | ১৪ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ শহরে ঝটিকা অভিযান চালিয়ে ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। শনিবার শহরের বংশাল রোডে (সুতারপাড়া এলাকা) অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের স্পেশাল প্রিভেন্টিভ টিম।

নারায়ণগঞ্জ শহরে ঝটিকা অভিযান চালিয়ে ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

শনিবার শহরের বংশাল রোডে (সুতারপাড়া এলাকা) অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের স্পেশাল প্রিভেন্টিভ টিম।

অভিযান প্রসঙ্গে কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন বলেন, অভিযানে সুতারপাড়া এলাকার একটি ভবনের গোপন গুদাম থেকে কোরিয়ান ও ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২২ টন স্প্যান্ডেক্স ও পলিয়েস্টার-কটন সুতা উদ্ধার করা হয়। এসব পণ্য বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত আমদানি করে রপ্তানিতে ব্যবহারের পরিবর্তে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করা হয়েছে। জব্দ পণ্যের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা, যার বিপরীতে প্রযোজ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় এক কোটি টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অভিযান টের পেয়ে শুরুতে গুদাম মালিকরা পালিয়ে যায়। পরবর্তীতে সংগঠিত হয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশনের ব্যানারে অভিযান প্রতিহত করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অন্যান্যদের মধ্যে অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস বন্ডের উপ-কমিশনার রেজভী আহম্মেদ, সহকারী কমিশনার আকতার হোসেনের সম্মিলিত টিম। নারায়ণগঞ্জ ভ্যাট বিভাগ, সিআইডি ও নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এ অভিযানে সহায়তা করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন