সোনাইমুড়ীতে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক আসামি নিহত হয়েছেন। তার নাম রতন মিয়া (৩২)।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার পদিপাড়ার ভূঁইয়াবাড়ি সংলগ্ন খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ।

নিহত রতনের বাড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামে।

পুলিশের দাবি, নিহত রতনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে।

ওসি আবদুস সামাদ বলেন, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে অস্ত্র ও মাদক মামলার পলাতক আসামি রতন মিয়াকে সোনাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে থানায় জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অস্ত্র ও মাদক থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত দেড়টার দিকে থানা-পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে যায়। খালপাড় এলাকায় যাওয়ামাত্র রতনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। কয়েক মিনিট গোলাগুলির পর রতনের সহযোগীরা পালিয়ে যান। একপর্যায়ে ঘটনাস্থলে রতনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ তিনজন আহত হয়েছেন। তারা হলেন এসআই নাজমুল হোসেন ও উজ্জ্বল চন্দ্র বিশ্বাস এবং কনস্টেবল জসিম উদ্দিন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক পাইপগান, চারটি কার্তুজ ও ৩১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026