সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালককে হত্যা, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলাম হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে সিদ্ধিরগঞ্জ ও পটুয়াখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।

আটক চারজন হলেন- পটুয়াখালীর সদর থানাধীন নন্দীপাড়া গ্রামের মৃত হাসান খলিফার ছেলে মূলহোতা মো. লাল মিয়া ওরফে লালু (২৫), নোয়াখালীর চাটখীল থানাধীন মমিনপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. ইয়াছিন ওরফে পপো (১৮), হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন পারাজার গ্রামের মো. মাসুক মিয়ার ছেলে মো. শাহীন (২৬) ও সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার মো. আজিজুল হাকিম ভূঁইয়ার ছেলে মো. নাজমুজ সাকিব ওরফে অনিক (১৫)। আটকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী জানান, গ্রেপ্তারকৃতরা কীভাবে কাভার্ডভ্যান চালককে হত্যা করেছে তার বর্ণনা দিয়েছে। তারা পেশাদার ছিনতাই চক্রের সদস্য। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১ জানুয়ারি ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর এলাকার কারখানা থেকে একটি কাভার্ডভ্যান কার্টন বোঝাই করে আশুলিয়া যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। এদিকে ওই কারখানার ম্যানেজার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের মোড়ে অপেক্ষা করছিল। কারখানার ম্যানেজারকে কাভার্ডভ্যানে উঠানোর জন্য সিদ্ধিরগঞ্জে পৌঁছালে ছিনতাইকারীরা কাভার্ডভ্যান চালক সিরাজুলের ওপর হামলা চালায়ে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সিরাজুল তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা সিরাজুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় ট্রাকের হেলপার রাজু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সিরাজুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026