যশোরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৭  

যশোরে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

রোববার রাতে শহরের মাইকপট্টি এলাকার একটি বাড়ি থেকে অপহৃত কহিদুল ইসলামকে উদ্ধার করে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে যশোর ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ডিবির এসআই মফিজুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- যশোর শহরের জেল রোড এলাকার রফিকুল ইসলামের জাহিদুল ইসলাম, সদর উপজেলার ফতেপুর গ্রামের ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে মো. নয়ন, পাবনার ঈশ্বরদী থানার পিয়ারখালী গোরস্থানপাড়ার জয়নাল আবেদিনের ছেলে নূর ইসলাম ওরফে সনি, যশোর সদরের শেখহাটি বাবলাতলা এলাকার মোসলেম আলীর ছেলে রাব্বি হোসেন ওরফে সাদ্দাম, যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার হোসেন আলী গাজীর ছেলে গোলাম রসুল, শহরের মুড়লী আমতলী এলাকার হালিম ফকিরের ছেলে শওকত হোসেন ওরফে আপন, ষষ্ঠীতলা পিটিআই স্কুলের পিছনের বাসিন্দা শ্রীশ্যাম মণ্ডলের ছেলে মানিক মণ্ডল।

এসআই মফিজুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি মোবাইল ফোনের মাদারবোর্ড ও সার্কিট বিক্রির কথা বলে ঝিনাইদহের কোটচাদপুরের ব্যবসায়ী কহিদুল ইসলামকে ডেকে এনে যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি বাড়িতে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই দফায় তার কাছ থেকে ৯৯ হাজার ৬০০ টাকাও তারা হাতিয়ে নেয়। এরপর তারা আরও টাকা দাবি করতে থাকে।

বিষয়টি কহিদুল ইসলামের ভাই যশোর পুলিশকে মৌখিকভাবে জানালে ডিবি পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে কহিদুল ইসলামকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুজন এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে আরও পাঁচজনকে আটক করা হয়।

মফিজুল ইসলাম জানান, যে বাসা থেকে অপহৃতকে উদ্ধার করা হয় সেটার মালিক যশোর পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেন। অভিযানের সময় অপহরণকারীদের কাছ থেকে সাড়ে ১৮ হাজার টাকা, তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একটি ব্যাংকের চেক, ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন ব্রান্ডের পুরাতন ও নষ্ট মোবাইল ফোনের মাদারবোর্ড ও সার্কিট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেছেন। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026