© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন:
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
own-reporter-chattogram
০১:৪৯ পিএম | ০৭ জানুয়ারি, ২০২০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সোলায়মান সর্দ্দার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সোলায়মান সর্দ্দার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোলায়মান সর্দ্দার ওই এলাকার মৃত এরশাদ আলীর ছেলে।

নিহত সোলায়মানের জামাতা এরশাদ আলী বলেন, ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে হাতির আক্রমণে নিহত হন আমার শ্বশুর।

বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ জানান, মোহাম্মদ সোলায়মান সর্দ্দার ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় রুস্তম হাটের পূর্ব মাথায় হঠাৎ বন্য হাতির সামনে পড়ে, ভয়ে ছুটতে থাকলে হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী বলেন, হাতির আক্রমণে আমাদের জানমালের ক্ষতি হচ্ছে, আমরা অনেকটা অসহায় হয়ে পড়েছি।

আনোয়ারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, বন্য হাতির আক্রমণে নিহত বৃদ্ধের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন