ওএসডি ১৫০ দিনের বেশি নয় : হাইকোর্ট

কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে মন্ত্রিসভা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

বুধবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুলের শুনানী শেষে এই আদেশ দেন।

জানা গেছে, হাইকোর্টের আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। ওই কমিটি আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর থেকে ১৫০ দিনের বেশি ওএসডি আছেন এমন কর্মকর্তাদের স্বপদে বহাল করবে।

সেই সঙ্গে তাদেরকে (১৫০ দিনের বেশি ওএসডি যারা) স্বপদে পুনর্বহালসহ আইনানুগ ব্যবস্থা নিয়ে ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সার্টিফায়েড প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, যারা ১৫০ দিনের চেয়ে বেশি সময় ধরে ওএসডি আছেন, তাদের স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন আদালত।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026