© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডুমুরিয়ায় ঘুষসহ খাদ্য কর্মকর্তা আটক

শেয়ার করুন:
ডুমুরিয়ায় ঘুষসহ খাদ্য কর্মকর্তা আটক
own-reporter-khulna
০৫:৫৩ পিএম | ০৯ জানুয়ারি, ২০২০

খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা ইলিয়াস হোসেনকে ঘুষসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। খুলনার দুদক সহকারী পরিচালক তরুণ কান্তি মণ্ডল জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের বিপরীতে কেজি প্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস।

খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা ইলিয়াস হোসেনকে ঘুষসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

খুলনার দুদক সহকারী পরিচালক তরুণ কান্তি মণ্ডল জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের বিপরীতে কেজি প্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে খাদ্য কর্মকর্তা ইলিয়াস হোসেনকে তার অফিস থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করে দুদক।

 

টাইমস/এসএন/আরএ

মন্তব্য করুন