© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানমন্ডিতে বাসায় জাল টাকার কারখানা : আটক ২

শেয়ার করুন:
ধানমন্ডিতে বাসায় জাল টাকার কারখানা : আটক ২
own-reporter
০৫:২০ পিএম | ১০ জানুয়ারি, ২০২০

রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। ঐ কারখানা থেকে প্রায় কোটি টাকা মূল্যের জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ওই কারখানা থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জানা যায়, শুক্রবার সকালে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখানে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় তারা।

রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। ঐ কারখানা থেকে প্রায় কোটি টাকা মূল্যের জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ওই কারখানা থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার সকালে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখানে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় তারা।

অভিযানকালে ওই বাসা থেকে প্রায় কোটি টাকা মূল্যের জাল নোটসহ দুইজনকে আটক করে র‌্যাব সদস্যরা। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

টাইমস/এসএন/টিএইচ

মন্তব্য করুন