© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

শেয়ার করুন:
বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু
own-reporter-gazipur
০১:৪৪ পিএম | ১১ জানুয়ারি, ২০২০

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা আরও চার মুসল্লি মারা গেছেন। এই নিয়ে ইজতেমায় আসা আটজন মারা গেলেন।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা আরও চার মুসল্লি মারা গেছেন। এই নিয়ে ইজতেমায় আসা আটজন মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই চারজন মারা যান বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান।

তারা হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার বড়তোল্লা এলাকার মো. শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিজপুর এলাকার আলী আজগর (৭০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান এলাকার মো. ইউসুফ আলী মেম্বার (৪৫)।

শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব সম্মিলনের প্রথম পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ১৭ থেকে ১৯ জানুয়ারি হবে দ্বিতীয় পর্ব।

এবার প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন দ্বিতীয় পর্বে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন