© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দশ টাকার টিকিটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
দশ টাকার টিকিটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

own-reporter
০৫:০৭ পিএম | ১১ জানুয়ারি, ২০২০

দশ টাকার টিকিট কেটে অন্য সব সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে নিজে টিকিট কেটে চোখ দেখান তিনি।

দশ টাকার টিকিট কেটে অন্য সব সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে নিজে টিকিট কেটে চোখ দেখান তিনি।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, এটা ছিল প্রধানমন্ত্রীর রেগুলার চেকআপ। অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, কাজী দীন মোহাম্মদ নুরুল হক এবং আমি প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেছি।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন