© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফর বাতিল  

শেয়ার করুন:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফর বাতিল   
own-reporter
০৬:৪৩ পিএম | ১১ জানুয়ারি, ২০২০

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা সংলাপে অংশ নিচ্ছেন না বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ১৪ থেকে ১৬ জানুয়ারি নয়াদিল্লিতে রাইসিনা সংলাপ অনুষ্ঠিত হবে।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা সংলাপে অংশ নিচ্ছেন না বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ১৪ থেকে ১৬ জানুয়ারি নয়াদিল্লিতে রাইসিনা সংলাপ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাইসিনা সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। ওই সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। যে কারণে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা সম্মেলনে প্রতিমন্ত্রীর অংশ নেয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে রাইসিনা সম্মেলনের আয়োজকদের অবহিত করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন