খুলনায় ‘আল্লাহর দলের’ দুই সদস্য আটক

খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝিকরগাছা থানার সন্তোষনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে ‘আল্লাহর দলের’ সদস্য মো. ফসিয়ার রহমান (৫২) ও একই থানার সন্তোষনগর গ্রামের মৃত চান্দীলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহানগরের রেলস্টেশন এলাকায় ‘আল্লাহর দল’র দু’জন সক্রিয় সদস্য অন্য স্থানে যাওয়ার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ফসিয়ার ও জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, দু’টি সিমকার্ড ও নগদ ১৮৫০ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন দীর্ঘদিন যাবত তারা এ সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে অর্থ ও কর্মী সংগ্রহের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026
img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026