© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোলাপগঞ্জে এম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন:
গোলাপগঞ্জে এম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
own-reporter-sylhet
০৬:৫৭ পিএম | ১২ জানুয়ারি, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এম্বুলেন্সের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মিন্টু আহমদ (৩৫)। রোববার বেলা ১টা দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এম্বুলেন্সের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মিন্টু আহমদ (৩৫)।

রোববার বেলা ১টা দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু আহমদ গোলাপগঞ্জ পৌর এলাকার উত্তর ঘোষগাঁও গ্রামের সাবেক পৌর কাউন্সিলর ইউসুফ আলীর ছেলে। তিনি গোলাপগঞ্জের লেক ভিউ ক্লিনিকে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনে বিয়ানীবাজার থেকে আসা একটি এম্বুলেন্স গোলাপগঞ্জগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মিন্টু আহমদ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এম্বুলেন্সটি থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া এম্বুলেন্সের চালককেও আটক করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন