কালো ধোঁয়া ছড়ানো বাস জব্দের নির্দেশ হাইকোর্টের
ছবি সংগৃহীত
যেসব যানবাহন নির্ধারিত মাত্রার বেশি কালো ধোঁয়া ছড়াচ্ছে সেগুলো জব্দ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী প্রত্যেক যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ নির্ধারণ করতে বলেছেন আদালত। এছাড়া যেসব পরিবহন ‘ইকোনোমিক লাইফ’ এর মেয়াদ পেরিয়ে গেছে, সেসব পরিবহন নিষিদ্ধের ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট।

সোমবার ঢাকার বায়ু দূষণ নিয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবি’র এক রিটের সম্পূরক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, শুনানী শেষে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া টায়ার পোড়ানো বা ব্যাটারি রিসাইকেলিং বন্ধেও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরকে এক মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সেই সঙ্গে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজিপুর ও মানিকগঞ্জে আদালত নির্দেশিত অবৈধ ইটভাটাগুলো দুই মাসের বন্ধ করে তার বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।
এছাড়া জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জনস্বার্থে এইচআরপিবি’র রিট আবেদনের প্রেক্ষিতে আদালত আরও বলেছেন, ঢাকায় যেসব যানবাহন কালো ধোঁয়া ছড়াচ্ছে তা জব্দ করতে নির্দেশ দেন আদালত। এসব যানবাহনকে নিষিদ্ধ করার নির্দেশনাও দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া যেসব ট্রাক বালি, ময়লা ও বর্জ্য পরিবহন করবে, সেগুলো ঢাকা অবস্থায় মালামাল পরিবহন করবে। নির্মাণ এলাকায় বালি, সিমেন্ট মাটিসহ নির্মাণ সামগ্রী ঢেকে রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে আদালত নির্দেশনা দিয়েছেন।
টাইমস/এসএন/এইচইউ