হাজীগঞ্জে নালা থেকে নবজাতকের লাশ উদ্ধার
০৮:০৫ পিএম | ১৩ জানুয়ারি, ২০২০
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার ৩নং কালো চোঁ ইউনিয়নের চিলাচো পন্ডিত বাড়ির নালা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার উপজেলার ৩নং কালো চোঁ ইউনিয়নের চিলাচো পন্ডিত বাড়ির নালা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার নবজাতকের বয়স আনুমানিক ২/৩ দিন হবে। নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
টাইমস/এসএন/এইচইউ