© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারাকান্দায় শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

শেয়ার করুন:
তারাকান্দায় শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
own-reporter-mymensingh
০৬:৪৮ পিএম | ১৪ জানুয়ারি, ২০২০

ময়মনসিংহের তারাকান্দায় চকলেটের প্রলোভনে ৮ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বদির উদ্দিন।

ময়মনসিংহের তারাকান্দায় চকলেটের প্রলোভনে ৮ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বদির উদ্দিন।

এ ঘটনায় সোমবার রাতে শিশুর মা বাদী হয়ে বদির উদ্দিনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযুক্ত বদির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বদির উদ্দিন তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ৮ বছর বয়সের ওই শিশু বদির উদ্দিনের বাড়ির উঠানে গত ২ জানুয়ারি বালি দিয়ে খেলা করছিল। এ সময় বাড়ির মালিক বদির উদ্দিন ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে ছলনার আশ্রয় নিয়ে কৌশলে বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ওসি আরও বলেন, এ ঘটনা স্থানীয়রা মীমাংসা করে দিবে বলে কালক্ষেপণ করে। পরে সোমবার বিকালে খবর পেয়ে তাৎক্ষণিক শিশুর বাড়িতে গিয়ে খবর দিয়ে থানায় আনা হয়। পরে সোমবার রাতেই শিশুটির মা বাদী হয়ে বদির উদ্দিনকে আসামি করে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করলে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষক বদির উদ্দিন পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন