ফিরেও ঘরে ফিরলো না রুহুল!  

কিশোর বয়সে মায়ের আঁচল ছেড়ে বিদেশ যাত্রা, সে তো হৃদয় ভাঙার যন্ত্রণা। দুর প্রবাসের অচেনা নগরীতে কত শত মুখ, কত মানুষ। কিন্তু তাদের মাঝে খুঁজে পাওয়া যায় না প্রিয় মা, বাবা, ভাই-বোনের মুখ। কত বার যে ডুকরে ডুকরে কেঁদেছে রুহুল আমিন, শুধু একবার মা‘কে দেখবে বলে। বহুবার হয়তো ভাগ্যের কাছে হার মেনে নিয়ে ফিরতে গিয়েও বাড়ি ফেরা হয়নি তার। আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য এভাবেই কেটে গেছে ২৪টি বছর।

পরিবারের সচ্ছলতা, বাবাকে দেয়া প্রতিশ্রুতি আর নিজের ভবিষ্যতের শক্ত ভিত্তির জন্য জীবনের স্বর্ণালী দিনগুলো কেটে গেছে তার সাত সমুদ্র তের নদীর ওপারে। যেখানে গ্রিন কার্ড পাওয়াই ছিল রুহুল আমিনের বড় চ্যালেঞ্জ। কত বার হয়তো সে মা‘কে মানিয়েছে এই বলে যে, আর তো কয়টা দিন মা, গ্রিন কার্ডটা হলেই চলে আসবো তোমার কাছে। রুহুল আমিনের এখন গ্রীণকার্ড হয়ে গেছে। সে এখন মার্কিন মুলুকের বাসিন্দা। তাই তো কত আনন্দ, কত খুশির খবর নিয়ে মায়ের কাছে ফিরতে চেয়েছিল রুহুল আমিন।

হ্যাঁ, রুহুল আমিন ফিরেছে! সে তার মায়ের কোলেই ফিরেছে। কিন্তু মাকে দেখার বহুদিনের সেই আকাঙ্ক্ষা, মায়ের মুখটা দু-হাতে ছুঁয়ে দেখার অনুভূতি আর ফিরে পাওয়া হলো না রুহুলের। কারণ সে এখন মায়ের হাতের ওপর গভীর ঘুমে বিভোর। যেই ঘুম ভেঙ্গে আর কোনো দিনই রুহুল জেগে উঠবে না। মাকে আর ডাকবে না মা বলে, মায়ের কোল ছেড়ে যাওয়া কিশোর রুহুল এখন মায়ের কাছে যেন হঠাৎ বেড়ে ওঠা রুহুল আমিন। নির্বাক মা অপেক্ষায়, রুহুল হয়তো ঘুম ভেঙ্গে ঠিকই জেগে উঠবে। কিন্তু মা‘কে এখন কে জানাবে, তার রুহুল এখন দুর আকাশের তাঁরাদের দলে।

কারণ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আমেরিকা প্রবাসী রুহুল আমিন (৩৮)। নিহত রুহুল আমিন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর এলাকার আলিম উদ্দিনের বড় ছেলে। দীর্ঘ ২৪ বছর আমেরিকা থেকেছেন তিনি। আসবো আসবো করেও তার আসা হয়নি দেশে, দেখা হয়নি মায়ের মুখ। কিন্তু তিনি ফিরলেন, মায়ের কোলেই ফিরলেন। হাসি মাখা মুখে নয়, রক্তে ভিঁজে, দুমড়ে মুচড়ে যাওয়া শরীর সমেত কাফনে মুড়ে। রুহুলের যেন ফিরেও ফেরা হলো না ঘরে।

জানা গেছে, আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার পর মাকে দেখতে এবং বিয়ে করার উদ্দেশ্যে দেশে ফিরছিলেন রুহুল আমিন। মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে বাড়ি যাওয়ার পথে পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রুহুল। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশইয়ে এ ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় রুহুলের বাবা ও ছোট ভাইসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- রুহুলের বাবা আলিম উদ্দিন, ছোট ভাই নুরুল আমিন ও ফখরুল আমিন, মামাতো ভাই এমরান আহমদ এবং মাইক্রোবাসচালক বাদশাহ মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন জানিয়েছেন, মাইক্রোবাসের চালক ক্লান্ত এবং ঘুমের ঘোরে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026