সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই
বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন। ঢাকার ল্যাবএইড হাসপাতালে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে আব্দুল মান্নানের বয়স হয়েছিল ৬৬ বছর।
বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন। ঢাকার ল্যাবএইড হাসপাতালে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে আব্দুল মান্নানের বয়স হয়েছিল ৬৬ বছর। তার পৈতৃক বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়।
গত শতকের ৮০ দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন মান্নান। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপিও ছিলেন তিনি। সর্বশেষ তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
টাইমস/জিএস