© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের প্রাণহানি

শেয়ার করুন:
ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের প্রাণহানি

প্রতীকী ছবি

district-correspondent
০১:০২ পিএম | ১৯ জানুয়ারি, ২০২০

ফরিদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার বিল মামুদপুর গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফরিদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার বিল মামুদপুর গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আজাদ মোল্লার স্ত্রী আলেয়া বেগম (৩৮) ও তাদের পাঁচ বছরের শিশুকন্যা আদুরী।

স্থানীয়রা জানায়, আজাদ একজন দরিদ্র মুদি ব্যবসায়ী। সেকেনের মোড় এলাকায় পাটখড়ির বেড়া এবং টিনের ছাপড়া ঘরে রাতে মেয়ে আদুরিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী আলেয়া বেগম। ওই ঘরে আগুন লাগলে ঘরটি পুড়ে যায়। আলেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে রাত তিনটার দিকে আদুরিকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই আলেয়া বেগমের মৃত্যু হয়। আহত হয় শিশু আদুরী। পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে আদুরীর মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন