© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিলেন ডিসি

শেয়ার করুন:
ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিলেন ডিসি
district-correspondent
০৭:২৭ পিএম | ২৮ জানুয়ারি, ২০২০

রাস্তার পাশে ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া নবজাতকের ঠিকানা ছিল অজানা। পাষণ্ড মা কোন কারণে কোলের সন্তানকে ফেলে পালিয়ে গেছেন? কে এই নবজাতক, কে এই শিশুর মা? কি পরিচয় এই নবজাতকের? এমন প্রশ্নেরই উত্তর দিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ। ডিসি মো. সারওয়ার মুর্শেদ ওই শিশুকে দত্তক নিয়েছেন।

মঙ্গলবার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা জানান, নবজাতককে আমাদের ডিসি স্যার দত্তক নিয়েছেন। কিশোরগঞ্জ ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারীর আদেশ অনুযায়ী ডিসি ওই নবজাতককে দত্তক হিসেবে গ্রহণ করেন। নবজাতককে নিতে বৃহস্পতিবার স্যার (ডিসি) আসবেন। ওই দিনই স্যারের পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

ইউএনও আরও জানান, এক নারী তার নবজাতককে ভিক্ষুকের কাছে রেখে পালিয়ে যান। তারপর নবজাতককে নিয়ে বিপাকে পড়েন ভিক্ষুক। উপায়ন্তর না পেয়ে নিকটস্থ এক ফার্মেসী মালিকের কাছে ওই নবজাতককে নিয়ে যান ভিক্ষুক। ফার্মেসী মালিক আশরাফুল ইসলাম নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ দিকে নবজাতককে ডিসি দত্তক নিয়েছেন এমন খবরে ফার্মেসির মালিক আশরাফুল আলম বলেন, ডিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ডিসি স্যার প্রমাণ করলেন, যার কেউ নেই তার জন্য সৃষ্টিকর্তা আছেন।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন