© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে ৭০ মণ জাটকা জব্দ, আটক ৯

শেয়ার করুন:
বরিশালে ৭০ মণ জাটকা জব্দ, আটক ৯
own-reporter-barisal
০৬:৩৫ পিএম | ২৯ জানুয়ারি, ২০২০

বরিশালে শিকার নিষিদ্ধ ৭০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় জাটকা বহনের কাজে ব্যবহৃত আটটি অটোরিকশাসহ ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার সকালে নগরীর পলাশপুর ব্রীজ এলাকায় মৎস্য বিভাগের সহায়তায় এ অভিযান চালানো হয়।

বরিশালে শিকার নিষিদ্ধ ৭০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় জাটকা বহনের কাজে ব্যবহৃত আটটি অটোরিকশাসহ ৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার সকালে নগরীর পলাশপুর ব্রীজ এলাকায় মৎস্য বিভাগের সহায়তায় এ অভিযান চালানো হয়।

পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক ৯ জনকে বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত জানান, বরিশাল সদর উপজেলা তালতলী থেকে বিপুল পরিমাণ জাটকা নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে পাচার হচ্ছিলো। গোপনে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নগরীর পলাশপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সন্দেহভাজন আটটি অটোরিকশা তল্লাশী করে ৭০ মণ জাটকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, এসময় জাটকা পাচারের দায়ে ৯ মৎস্যজীবীকে আটক করে কোস্টগার্ড।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন