© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্দরে নবম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠেকালেন ইউএনও

শেয়ার করুন:
বন্দরে নবম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠেকালেন ইউএনও
own-reporter-narayanganj
০৬:০৫ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২০

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।

বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালামত এলাকায় গিয়ে তিনি এ বিয়ে বন্ধ করেন।

ওই ছাত্রীর নাম কল্পনা আক্তার (১৬)। সে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, শুক্রবার কল্পনা আক্তারের বিয়ের দিন ঠিক করা ছিল। এজন্য বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে সেখানে হাজির হন ইউএনও শুক্লা সরকার। তারপর তিনি বিয়ে বন্ধ করে দেন।

ইউএনও শুক্লা সরকার বলেন, ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করে দেই।

এসময় ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আমজাদ হোসেনসহ এলাকার লোকজন উপস্থিত ছিল।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন