© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৈলকূপায় নছিমনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

শেয়ার করুন:
শৈলকূপায় নছিমনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
district-correspondent
০৬:৩৫ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২০

ঝিনাইদহের শৈলকূপায় নছিমনের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তার নাম সৈকত হোসেন (৩৬)।

ঝিনাইদহের শৈলকূপায় নছিমনের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তার নাম সৈকত হোসেন (৩৬)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটই মহব্বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত হোসেন কুষ্টিয়া জেলার দৈলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে। তিনি জেলার হরিনাকুন্ডু উপজেলার নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. মহাসিন হোসেন জানান, দুপুরে ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সৈকত হোসেন। এসময় শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন