অভয়নগরে ট্রাকে ট্রেনের ধাক্কা, চালক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। তার নাম আনিসুর রহমান ওরফে আনিস কাজী (৪০)। এছাড়া আহত হয়েছেন ট্রাকের হেলপার সাইফুল সরদার (২২)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের তবিবুর রহমান ওরফে তবি কাজীর ছেলে। আহত সাইফুল একই এলাকার রবিউল সরদারের ছেলে।

যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) সহকারী এএসআই রেজাউল করিম জানান, সকালে বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। ১১টা ১০ মিনিটের দিকে ট্রেনটি অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় পৌঁছায়। এ সময় একটি খালি ট্রাক রেলক্রসিং পার হচ্ছিল। ট্রাকটি রেললাইনের মাঝ বরাবর পৌঁছালে ট্রেনটি তাতে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে রেললাইনের পাশে পড়ে যায় এবং ট্রাকচালক ও হেলপার মারাত্মক আহত হন। ট্রেনের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ট্রাকচালক আনিস মারা যান। আহত সাইফুলকে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সেবা অ্যাম্বুলেন্সের চালক আরিফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খুলনা বাইপাসে থাকা অবস্থায় আহত ট্রাকচালক আনিস মারা যান।

নওয়াপাড়া স্টেশনমাস্টার মহাসিন রেজা বলেন, ভাঙ্গাগেট রেলক্রসিংটি অবৈধ। রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর আধা ঘণ্টা বেতনা এক্সপ্রেস ট্রেন বন্ধ ছিল। পরে ট্রেনের ক্ষতিগ্রস্থ অংশ অপসারণ করে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে অন্য ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026