© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কচুয়ায় স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেল স্বামীর

শেয়ার করুন:
কচুয়ায় স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেল স্বামীর
district-correspondent
০৬:৫৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২০

বাগেরহাটের কচুয়ায় স্ত্রীর লাঠির আঘাতে মোকসেদ মল্লিক নামে এক স্বামী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মোকসেদ মল্লিক কাজ শেষে বাড়ি ফিরে রাতের বেলা বারান্দায় বসে পান খাচ্ছিলেন। এসময় তার স্ত্রী এমিলি বেগম আচমকা পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে কচুয়া উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ওসি শেখ সফিকুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন