ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফেরাবে জাগরণী চক্র

ঝরে পড়া ও পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সেকেন্ড চান্স এডুকেশন (পাইলট) প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় এ প্রকল্প বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এ্যান্ড সোশাল ওয়ার্ক (এডিএস) ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) জাগরণী চক্রের সহযোগী হিসেবে এই কর্মসূচী বাস্তবায়ন করবে।

ওই চুক্তির আলোকে গত বুধবার রাজধানীর লালমাটিয়ায় প্রকল্পের শিক্ষক ও প্রোগ্রাম সুপারভাইজারদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণে ঢাকার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মুহাম্মদ সাহারুজ্জামান, সহকারি পরিচালক (প্রশিক্ষণ) মো. জহুরুল ইসলাম, সেকেন্ড চান্স এডুকেশন (পাইলট) প্রকল্পের প্রধান মুহাম্মদ ফিরোজ রহমান, এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এ্যান্ড সোশাল ওয়ার্কের (এডিএস) নির্বাহী পরিচালক মো. খলিলুজ্জামান শিহাবসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৮ দিনব্যাপী চলমান এই প্রশিক্ষণ ঢাকার লালমাটিয়াসহ সিলেটের সঞ্চয়িতা ট্রেনিং সেন্টার ও গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্রে একযোগে শুরু হয়েছে।

জানা গেছে, এই প্রকল্পের অধীন ঢাকা, সিলেট ও গাইবান্ধায় ১ হাজার উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। এসব বিদ্যালয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তত ৩০ হাজার শিশুকে মানসম্মত প্রাথমিক শিক্ষা দেয়া হবে।

প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বয়সভিত্তিক সক্ষমতা অনুযায়ী সমন্বিত পাঠদানের মাধ্যমে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের অধীন ১ হাজার বিদ্যালয়ের জন্য এক হাজার শিক্ষক ও ৯৬ জন প্রোগ্রাম সুপারভাইজার কাজ করবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

 

Share this news on:

সর্বশেষ

img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026