টঙ্গীতে ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

গাজীপুরের টঙ্গীতে ভাইকে গাছের সঙ্গে বেঁধে এক কিশোরীকে ট্রাকে তুলে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে টঙ্গীর হিমারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত চার যুবককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জের মো. শাহবুদ্দিন (২০), জামালপুরের বকশীগঞ্জের বাবু মণ্ডল (২০), ময়মনসিংহের গৌরীপুরের তোফাজ্জল হোসেন (১৯) ও মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. নয়ন (১৮)।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ছোট ভাইয়ের সঙ্গে ওই কিশোরী চেরাগআলী এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে রিকশায় টঙ্গীর মিরাশপাড়ায় তাদের বাসায় ফিরছিলেন। ফেরার পথে ধর্ষকরা টঙ্গীর হিমারদীঘিতে রিকশা থামিয়ে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীকে ট্রাকে তুলে দুই কিশোর ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার রাতেই টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই হিমারদীঘিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ: আলী রীয়াজ Feb 02, 2026
img
নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 02, 2026
img
আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি? Feb 02, 2026
img
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং Feb 02, 2026
img
নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো : মির্জা আব্বাস Feb 02, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Feb 02, 2026
img
কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026
img
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল কত টাকা? Feb 02, 2026
প্রিন্সে দুই নায়িকা, জ্যোতির্ময়ীর চরিত্রে চমক Feb 02, 2026
img
ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ Feb 02, 2026
img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026
img
গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে আইসিইর অভিযানের প্রতিবাদ করলেন ব্যাড বানি Feb 02, 2026
img
মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্রে কী হবে: জামায়াত আমির Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026