© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন:
নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
own-reporter-mymensingh
০৬:২৩ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২০

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) র‌্যাগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) র‌্যাগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘জয়বাংলা’ ভাস্কর্যের সামনে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সংগঠন এ কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতন ও হেনস্থা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। র‌্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, র‍্যাগিং এর ঘটনায় ইতোমধ্যে প্রশাসন কমিটি গঠন করে কাজ করছে। খুব শিগগিরই প্রশাসনিকভাবে সিদ্ধান্ত আসবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি র‌্যাগিংয়ের শিকার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর অসুস্থ হওয়ার অভিযোগ ওঠে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন