© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নান্দাইলে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

শেয়ার করুন:
নান্দাইলে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত
own-reporter-mymensingh
০৫:১৯ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২০

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। তার নাম মো. সাইফুল্লাহ আল মাসুম (১৮)।

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। তার নাম মো. সাইফুল্লাহ আল মাসুম (১৮)।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাভার কমিউনিটি ক্লিনিকের কাছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ আল মাসুম একটি মাদ্রাসার স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন। সে উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাইফুল্লাহ তার পরিবারের সঙ্গে নান্দাইল পৌরসভার চারিআনিপাড়ায় বাসা ভাড়ায় বসবাস করতেন। তিনি বাবার মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি নান্দাইলের পাচানি গ্রামে যান। সেখান থেকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। নিহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দেওয়া হয়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন