© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

শেয়ার করুন:
বরিশালে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

own-reporter-barisal
০৭:২০ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২০

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।

দণ্ডিতের নাম শাজাহান মৃধা। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সৈয়দ জামান মৃধার ছেলে।

মামলার বরাত দিয়ে আদালতের সহকারী আজিবুর রহমান বলেন, ২০১০ সালের ৩ মার্চ বাড়ির পাশের মাঠে শুকাতে দেওয়া কাপড় আনতে যায় ১০ বছরের একটি শিশু। এ সময় তাকে তুলে নিয়ে ধর্ষণ করে শাজাহান।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৭ মার্চ মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৫ মে আদালতে অভিযোগপত্র দেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আ. মালেক হাওলাদার। ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে প্রায় ১০ বছর পর বিচারক এই রায় দেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন