© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

শেয়ার করুন:
ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
own-reporter-jhenaidah
০৬:০৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২০

ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিএমএ আলিম আল রাজী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতের নাম দিদার লস্কর। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।

ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিএমএ আলিম আল রাজী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতের নাম দিদার লস্কর। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি বজলুর রহমান বলেন, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর দিদার লস্কর যৌতুকের জন্য তার স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে স্বামী দিদার লস্করসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে দিদার লস্করের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দিদার লস্কারকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া বাকি ২ আসামিকে খালাস দেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন