ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যা: নোয়াখালীতে যুবকের মৃত্যুদণ্ড

নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুকে হত্যার দায়ে মো. মিলন ওরফে ওমর ফারুক (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মিলন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত মো. মিলন ওরফে ওমর ফারুক সুবর্ণচরের চর মহিউদ্দিন গ্রামের আবদুল মান্নানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামি মিলন ও তার বন্ধু নিহত শরীফ একইসঙ্গে ইটভাটায় কাজ করতেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিলো। কিন্তু ঘরে বিবাহযোগ্য বোন থাকায় শরীফ একদিন মিলনকে ডেকে যখন তখন তার বাড়িতে আসতে নিষেধ করে। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয় মিলন। এরই জের ধরে ২০১৭ সালের ২৮ মে তাকে হত্যা করা হয়। ওই দিন বিকেলে সুবর্ণচরের চরমহিউদ্দিন গ্রামে নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন শরীফ। এসময় মিলন ধারালো অস্ত্র দিয়ে শরীফকে গলায় কোপ দেয়। এতে তার গলার এক পাশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই নিহতের ছোট ভাই মো. আরিফ হোসেন বাদী হয়ে মিলনকে আসামি করে চরজব্বার থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে মিলনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল মিলনের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার একমাত্র আসামি মো. মিলনকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় আসামি পক্ষে শুনানি করেন শিবনাথ ভৌমিক।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026