© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুর থেকে ঢাকায় আনা যুবকের করোনা ভাইরাসের উপসর্গ নেই

শেয়ার করুন:
রংপুর থেকে ঢাকায় আনা যুবকের করোনা ভাইরাসের উপসর্গ নেই
own-reporter
০৯:২৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২০

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে আসা চীন ফেরত যুবকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই বলে জানিয়েছে আইইডিসিআর।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে আসা চীন ফেরত যুবকের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ নেই বলে জানিয়েছে আইইডিসিআর।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, ওই যুবককে ‘কোয়ারেন্টিন’ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। তার মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ-উপসর্গ নেই। এখন পর্যন্ত যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাতে তার শ্বাসতন্ত্রেরই কোনো সমস্যা পাওয়া যায়নি।

তিনি বলেন, তার বেশি সমস্যা হচ্ছে দুটি পায়ে। ব্যথার কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল। গতকাল থেকে আজকে তার অবস্থা অনেক ভালো। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন।

দেশে এ পর্যন্ত ৫৬ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলেও আইইডিসিআরের সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ আগে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে রমেক হাসপাতালে ভর্তি করা হয় চীন ফেরত এই শিক্ষার্থীকে। পরে সোমবার তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠনো হয়। সেখানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে সে।

চীন ফেরত শিক্ষার্থীকে রমেক থেকে ঢাকায় স্থানান্তর

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন