© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

শেয়ার করুন:
সিলেটে ট্রাকচাপায় রিকশাচালক নিহত
own-reporter-sylhet
০৩:৫৩ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২০

সিলেট নগরে ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম (৩৬)। বুধবার সকালে নগরের সুরমা মার্কেটের নাগরি চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট নগরে ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম (৩৬)।

বুধবার সকালে নগরের সুরমা মার্কেটের নাগরি চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল রংপুরের তারাগঞ্জ থানার ছোট বল্লা মাটিয়ালপাড়া এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে। তিনি নগরের উপশহরের তেররতন চাঁন মিয়া কলোনিতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কালিঘাট থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নাগরি চত্বরে রিকশাকে ধাক্কা দেয়। এতে চালক রফিকুল রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া বলেন , ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক নিয়ে পালিয়েছেন।

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ চালকসহ ট্রাকটি আটক করার চেষ্টা করছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন