রংপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম স্টার বাবুল (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুরে এ ঘটনা ঘটেছে। বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক বাবুল স্টার রংপুরের আলম নগরের হাসান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, স্টার বাবুল গত পাঁচ বছর আগে সে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবাসন এলাকায় শ্বশুড়বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সংসারে তার নিজের দু’টি মেয়ে রয়েছে। স্ত্রী বাড়ির পাশে ইটভাটায় শ্রমিকের কাজ করেন। ছোট মেয়ে স্কুলে যায়। এ সুযোগে স্টার বাবুল আঠারো-উনিশ বছর বয়সী বড় মেয়েকে কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে। গত মঙ্গলবার আবারও ধর্ষণের ঘটনা ঘটলে মেয়েটি গোপনে পুলিশে খবর দেয়।

পরে বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, বাবুল একজন মাদকসেবী ও বিক্রেতা। তার বিরুদ্ধে নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মেয়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026