হাতিয়ায় অস্ত্র-গুলিসহ ছয় জলদস্যু আটক  

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র, গুলি, সাউন্ড গ্রেনেড, ককটেলসহ ছয় জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এসময় অপহৃত দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে হাতিয়ার আজাহার মেম্বারের ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি মাছ ধরার বোট, দুইটি এলজি, ছয় রাউন্ড গুলি, চারটি সাউন্ড গ্রেনেড, চৌদ্দটি ককটেল ও চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো- সুবর্ণচর উপজেলার সফি আলম সর্দারের ছেলে ইউছুফ (৩৬), একই এলাকার জেবল হকের ছেলে নবী আলম (৫৫), আবুল কালামের ছেলে আবুল বাসার (৩৬), হাতিয়া উপজেলার নলেরচরের আলী আহম্মদের ছেলে হেঞ্জু মিয়া (৩৫), একই এলাকার ওবায়দুল হকের ছেলে হারুন (৫০) ও ভোলার দৌলতখান উপজেলার মফিজুল ইসলামের ছেলে নূরে আলম (৩৫)।

উদ্ধার হওয়া দুই জেলে হলেন- নোয়াখালী সদর উপজেলার নূরুল হকের ছেলে আব্দুর রহিম ও একই উপজেলার নূরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদশা।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার নোয়াখালী-সন্দীপের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি মাছ ধরার বোটে হামলা চালিয়ে ১০ জন জেলেকে অপহরণ করে জলদস্যু বাহিনী। এরমধ্যে ৮ জেলেকে ছেড়ে দিলেও বোটসহ দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে হাতিয়ার আজাহার মেম্বারের ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু বাহিনী তাদের উপর হামলার চেষ্টা করলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ৬ দস্যুকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার বিশ্বজিৎ বড়ুয়া জানান, আটককৃত দস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দিই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026