© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি

শেয়ার করুন:
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি

প্রতীকী ছবি

own-reporter-barisal
০৮:১৯ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২০

বরিশালে গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম রবিউল বেপারী (২৫)। বুধবার বিকালে উপজেলার হরিসেনা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালে গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম রবিউল বেপারী (২৫)।

বুধবার বিকালে উপজেলার হরিসেনা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা আব্দুল মালেক বেপারীর ছেলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের পোর্টার হিসেবে কর্মরত ছিলো।

জানান গেছে, বিকালে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রবিউল। এসসময় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় রবিউল ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন