© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে বাসচাপায় মোটরসাই‌কেল আরোহী নিহত

শেয়ার করুন:
গাজীপুরে বাসচাপায় মোটরসাই‌কেল আরোহী নিহত

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০৪:২০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপু‌রের কালীগঞ্জ উপ‌জেলায় বাসের চাপায় এক মোটরসাই‌কেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। তার নাম রুহুল আমীন সরকার (৪২)।

গাজীপু‌রের কালীগঞ্জ উপ‌জেলায় বাসের চাপায় এক মোটরসাই‌কেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। তার নাম রুহুল আমিন সরকার (৪২)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপ‌জেলার উলুখোলা নাওটানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন সরকারের বাড়ি সিরাজগঞ্জ সদরের বিলচুঙ্গী এলাকায়। তিনি এলকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক মো. মশিউর রহমান জানান, রুহুল সকালে ঢাকার উত্তরা থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জের নাওটানা এলাকায় যাচ্ছিলেন। পথে একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রুহুলের মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন