© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
সিলেটে তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার
own-reporter-sylhet
০৫:০৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২০

সিলেটে মাহফিল থেকে ফেরার পথে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিলেটে মাহফিল থেকে ফেরার পথে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরতলির গালিমশাহ গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল কাদির বাদশাহ (২৫) ও ভগতিপুর গ্রামের মৃত মতলিব আলীর ছেলে মুহিবুর রহমান (৩০)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, বুধবার রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার গালিমশাহ ও ভগতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এর আগে ৪ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি মাহফিল থেকে ফেরার পথে খসরপুর গ্রামের একটি মাঠে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। এ ঘটনায় গত বুধবার ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তরুণীর বাবা। পরে অভিযান চালিয়ে জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন