© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার নিহত

শেয়ার করুন:
ঝিনাইদহে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার নিহত
own-reporter-jhenaidah
০৫:৫৪ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২০

ঝিনাইদহ সদর উপজেলার ট্রাকের পেছনে বাসের ধাক্কায় আমির হামজা (১৫) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

ঝিনাইদহ সদর উপজেলার ট্রাকের পেছনে বাসের ধাক্কায় আমির হামজা (১৫) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার নগরবাথান বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা সদরের লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দিলীপ বড়ুয়া জানান, চুয়াডাঙ্গা থেকে ফুলজান নামে একটি বাস ঝিনাইদহ আসছিল। ঝিনাইদহের নগরবাথান এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দিলে বাসের হেলপারসহ দুজন আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন। আহত তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন