বীরোচিত সংবর্ধনায় আকবরকে বরণ করলো রংপুরবাসী

দেশকে শিরোপা জয়ের আনন্দে ভাসানো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী তার মাতৃভূমি রংপুর পৌঁছেছেন। তাকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে রংপুরবাসী।

বৃহস্পতিবার আকবর ঢাকা থেকে বিমানে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বিমানবন্দর থেকে গাড়ি ও মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে রংপুরে নেওয়া হয় আকবরকে। সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে নেওয়ার পথে মোড়ে মোড়ে হাত উঁচিয়ে ও ফুল ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানান হাজারো মানুষ।

নিজ পাড়ায় ঢোকার পথে নগরীর কৈলাস রঞ্জন স্কুল ফটকের সামনে থেকে ফুল বিছানো গালিচা পেরিয়ে মা-বাবার কাছে পৌঁছান আকবর। সেখান থেকে পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৈরি করা সংবর্ধনা মঞ্চে যান আকবর।

টাউন হল চত্বরের মূল ফটকের সামনে মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে, ভক্তদের ছিটানো ফুলের পাপড়িসিক্ত ভালোবাসা নিয়ে মঞ্চে ওঠেন ক্রিকেট-সাম্রাজ্যের নয়া অধিপতি আকবর। আকবরের সংবর্ধনা ঘিরে আতশবাজি আর বাদ্য বাজনায় মুখর হয়ে ওঠে রংপুর নগরী। সবার মুখে উচ্চারিত হচ্ছিল- ‘আকবর দ্য গ্রেট’।

সবার আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত আকবর বলেন, সবার দোয়া ও ভালোবাসায় আজ এতদূর আসতে পেরেছি। আগামীতেও দেশের আরও বেশি সফলতা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামবো আমরা।

সংবর্ধনা অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুরের জেলা প্রশাসক আহসান হাবিব, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার মারুফ হোসেন, আওয়ামী লীগের রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর যুবলীগের সভাপতি এমএ বাশার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুল আলম কল্লোল, মানবাধিকার কমিশনের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026