© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাপসের আসনে নৌকার মনোনয়ন চান সাঈদ খোকন

শেয়ার করুন:
তাপসের আসনে নৌকার মনোনয়ন চান সাঈদ খোকন
own-reporter
০৯:১৬ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২০

আসন্ন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে জয়লাভ করায় ওই আসনটি শূণ্য হয়ে যায়।

আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে জয়লাভ করায় ওই আসনটি শূন্য হয়ে যায়।

জানা গেছে, শুক্রবার বিকালে সাঈদ খোকনের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদিন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

এ ব্যাপারে সাঈদ খোকন বলেন, ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দল মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নেবো।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন