© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু জুনে: রেলমন্ত্রী

শেয়ার করুন:
ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু জুনে: রেলমন্ত্রী
own-reporter
০৯:৩২ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২০

আগামী জুন মাস থেকেই ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আগামী জুন মাস থেকেই ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান-দিঘীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায়-দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার ৪০ জন অসহায় দুস্থ ব্যক্তির মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেল যোগাযোগ সহজ ও নিরাপদ করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, জুন মাসের মধ্যেই চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন নির্মাণের কাজ শেষ হলে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া রেল যোগাযোগ সহজ করতে ১৪ মার্চ যমুনা নদীর ওপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ উদ্বোধন করা হবে।

 

টাইমস/এসএন

 

মন্তব্য করুন