© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন স্থগিত

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন স্থগিত
own-reporter-rajshahi
১১:৪৮ এএম | ২৯ ফেব্রুয়ারি, ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তনের দাবিতে চলা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। আলোচনায় বসার আশ্বাসে শুক্রবার রাত দুইটা থেকে আগামী ২ মার্চ পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

শিক্ষার্থীরা জানান, আগামী ২ মার্চ উপাচার্য এম আব্দুস সোবহান বিভাগের নাম পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে জরুরি সভার আহ্বান করেছেন। সভায় আমাদেরকে ডাকা হয়েছে। আমরা আলোচনায় যেতে রাজি। তাই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

বিভাগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল জানান, শিক্ষার্থীরা আমাদের আলোচনার আহ্বানে সাড়া দিয়েছে। আমরা অবশ্যই সুষ্ঠু বিবেচনা করবো। আমাদের ক্লাস পরীক্ষা এখন নিয়মিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। আগামী ২ তারিখ সিনেট ভবনে এ বিষয়ে আলোচনায় বসবেন উপাচার্য।

প্রসঙ্গত, পিএসসি’তে বিষয় কোড অন্তর্ভুক্তের দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করে আসছে ওই বিভাগের শিক্ষার্থীরা। তবে বর্তমানে বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে তিনদিন ধরে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনশনে অসুস্থ ৪৫ শিক্ষার্থী

টাইমস/এইচইউ

মন্তব্য করুন